রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মনিরামপুরের শিক্ষক

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামের অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুণা কান্তি মণ্ডল যশোরের মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে সরদার মিল এলাকায় একজন বৃদ্ধ রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসরগ্রহণের পর মানসিক রোগে আক্রান্ত হয়ে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখি বাবা মারা গেছেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় আঘাতপ্রাপ্ত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। এ ব্যাপারে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০ টার দিকে যশোরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম