শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক তালার আবদুর রহিম খানের দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খানের (৭২) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১ টায় তালার ঘোনা গ্রামে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
তিনি সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোন গ্রামের মৃত কুড়োন খাঁর ছেলে।

অধ্যাপক আবদুর রহিম খানের মেঝো ভাইয়ের স্ত্রী নাজমা বেগম জানান, তার শশুরের তিন ছেলে তিন মেয়ে মধ্যে অধ্যাপক আবদুর রহিম খান ছিল বড় ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,তিন বোন, চার ভাইজি,১ ভাইপো সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাবি’র প্রাক্তন অধ্যাপক ও তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিবের প্রাইভেট কারে ধাক্কা দেয়।
এ সময় প্রাইভেট কারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে।
পরে স্থানীয় লোকজন প্রাইভেট কারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খান, তাঁর স্ত্রী যুগ্ম-সচিব (স্বেচ্ছা-অবসরে) দিল জুয়ারা খানম ও চালক সোলেমানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখাইে মারা যান অধ্যাপক আবদুর রহিম খান।

নিহত আবদুর রহিম খান ও স্ত্রী দিল জুয়ারা খানম রাজধানীর মিরপুরে থাকতেন।
অন্যদিকে আহত গাড়িচালক সোলেমানের বাড়ি বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর