সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে বিএনপিতে যোগদানকারীদের শুভেচ্ছা জানাল সাতক্ষীরা ছাত্রদল

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ডক্টর রবিউল ইসলাম খানের কার্যালয়ে ছাত্রদল পরিবারের পক্ষ থেকে বিএনপিতে যোগদানকারীদের এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানসহ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, শহর কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাব্বির হোসেন, কুশখালি ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদল এর সদস্য শরিফুল ইসলাম , সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা সামিউল ইসলাম স্বাধীন, সিটি কলেজ ছাত্রনেতা নাফিস রেজা, শাহরিয়াজ কামাল ও বিথার রবিউল খান প্রমুখ।

জাতীয়তাবাদী দল বিএনপিতে সদ্য যোগদানকারী সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে বিএনপির আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে সদ্য যোগদানকারীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির জন্য নতুন প্রত্যাশার প্রতীক হয়ে কাজ করবে।

তার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন। সাতক্ষীরা জেলা নাগরিক ঐকের সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে ২১৭ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার নেতৃবৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় ফুলের শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপিতে যোগদানকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী