বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূসের সঙ্গে এফএও মহাপরিচালক কু ডংইয়ের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়।

বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশে কৃষি প্রযুক্তি ও খাদ্য উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

এফএও প্রধান বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রশংসা করেন এবং টেকসই কৃষি খাতে সংস্থাটির চলমান সহায়তার বিষয়ে আশ্বাস দেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

উভয় নেতা খাদ্য উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, কৃষকদের ক্ষমতায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও এফএও-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার

ভালো চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করার পর পুনের কুখ্যাত যৌনপল্লিতে বিক্রিবিস্তারিত পড়ুন

৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয়জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ