বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থান: তালায় বিএনপির সমাবেশে হাবিব

সেলিম হায়দার: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে তালা উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে তালা আনিসা ক্লিনিকের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এ গণঅভ্যুত্থান গড়ে তোলা হয়েছে। খালেদা জিয়া কখনো ক্ষমতার লোভে ছিলেন না, ছিলেন জনগণের পক্ষে। ২০০৮ সালের নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করেছে। তাই কেউ এ গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করতে পারে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন