বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে শুক্রবার (২৮ জুন) বিকালে বিদে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি। সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম পিপিএম, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, শিক্ষক রেহেনা খাতুন, মিজানুর রহমান, শেখ মোঃ জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুল জব্বার, কাজী লিয়াকত হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে তালা সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন বিজয়ী দলের একরামুল ইসলাম। খেলার রেফারির দায়িত্ব পালন করেন মীর কাইউম ইসলাম ডাবলু, সহকারী রেফারি ছিলেন শেখ হাবিবুর রহমান ও মোঃ ময়নুল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত