তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা


তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উপস্থাপন করেন উত্তরণের গার্ডেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শফিউজ্জামান রনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল সরদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান খান, রিসোর্স সেন্টাারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বাবলু রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, এডুকো বাংলাদেশের পক্ষ থেকে মোঃ শরিফুল আলম, সৌদ আহমেদ চৌধুরী, মাসুদুর রাহমান, মোনালিসা বিশ্বাস, তালা থানার এসআই তুষার কান্তি মাহাতো, এসআই শাহ আলম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন, নাজমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য, সাংবাদিক, ইউপি সদস্য, কমিউনিটি ভল্টেনিয়ার, এনজি প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন


