বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় বাংলাদেশ কৃষি ব্যাংক তালা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে রেমিট্যান্স উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকির এবং সঞ্চালনা করেন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মোঃ আবু হাসেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. এ. কাইয়ুম, সহকারী মহাব্যবস্থাপক মোঃ রুহুল কুদ্দুস, খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহনেওয়াজ মোঃ মস্তোফা ফয়সাল, তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক রফিকুল ইসলাম, এস. এম. লিয়াকত হোসেন, তামান্না ইসলাম ও মুক্তা মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন তালা শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম ফকির।

প্রধান অতিথি মোঃ আবু হাসেম মিয়া বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স সেবা সহজ, নিরাপদ ও দ্রুত করার জন্য নিরলসভাবে কাজ করছে। রেমিট্যান্স প্রেরণকারীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি।”

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে লটারির মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ রেমিট্যান্স গ্রহীতা খ্রিষ্টান ধর্মযাজক চন্দন বারিকদারের স্ত্রী মুক্তা মন্ডলকে পুরস্কৃত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা