শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গবাদিপশু পালন বিষয়ে প্রশিক্ষণ

তালা প্রতিনিধি: তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার হলরুমে গরু, হাঁস, মুরগী পালন বিষয়ে দুইদিন প্রশিক্ষণ মঙ্গলবার (১৭ জুন) সম্পন্ন হয়।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিআরভিডব্লিউ প্রকল্পের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ প্রদান করেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন এমজেএফ এর গিয়াস উদ্দিন আহমেদ, রোকনুজ্জামান এবং খ্রীষ্টান এইডের মুসফিকুর রহমান ও আল্পনা রানী, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন মনজিলা খাতুন, হাসি রানী কুন্ডু প্রমুখ।
প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের দরিদ্র মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জন মিলে মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাঁস মুরগী বাসস্থান, বিভিন্ন রোগ ব্যাধি, কারণ, প্রতিকার, খাদ্য উপাদানসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত