শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি লিখে না দেওয়ার প্রভাবশালী কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় প্রভাবশালীর নামে জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি সম্পত্তি জবর দখলসহ হত্যার হুমকি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তালা উপজেলার হাজরাকাটি গ্রামের আব্দুল জলিল খাঁ’র ছেলে মোঃ মনিরুজ্জামান (৩০)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার দিঘালরআইট গ্রামের আব্দুল হামিদের ছেলে কহিনুর আলম আমার মামা। বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার ২ নং রোডে বসবাস করেন। মামা কহিনুর আলম তালা উপজেলা সদরের আটারই গ্রামের মোসলেম গাজী এবং তাহার স্ত্রী জামিলা খাতুনের নিকট হতে আটারই মৌজার, এস এ খতিয়ান- ১৮০ এর ৩৩২৮, ৩৩২৯ নং দাগে ১.২৩ একরের মধ্যে ০.১২ একর যা আর এস দাগ নং-১৪৮৩ নং খতিয়ানের ৩৫৫৪ দাগে ০.১২ একর সম্পত্তি ক্রয় করেন। কহিনুর আলম চাকরীর সুবাদে ঢাকায় থাকার কারণে জমি ঠিকঠাক দেখাশুনা করতে না পারায় ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি উল্লেখিত তফশিল বর্ণিত সম্পত্তিটি সাতক্ষীরার বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয় থেকে এফিডেফিট করে সম্পত্তির ক্ষমতা আমার নামে হস্তান্তর করেন। সেই থেকে সেখানে বসতবাড়ী তৈরী করি আমি শান্তিপূর্ণভাবে সম্পত্তি ভোগদখল করে আসছি। জমিটি ক্রয় করার পর থেকে উক্ত সম্পত্তি নিয়ে স্থানীয় মৃত ইসাক সরদারের ছেলে হাফিজুর রহমান (৪৫), মৃত, হোসেন আলী সরদারের ছেলে মোঃ মমিন সরদার (৫০), মিজানুর রহমান খোকনের স্ত্রী রেহেনা পারভিন (৩৫) এর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, উক্ত বিরোধকে কেন্দ্র করে তারা প্রায় সময়ে আমার সম্পত্তি জবরদখল করার চেষ্টা করে এবং সম্পত্তি তাদের নামে রেজিস্ট্রি করে দিতে হবে বলে নানা ধরনের জীবননাশের হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উল্লেখিতরা আমার সম্পত্তিতে গিয়ে তাদের নামে লিখে দিতে বলে, না হলে সম্পত্তিতে কোন কার্যক্রম পরিচালনা করতে দিবে না বলে হুমকি দেয়ে।

বিষয়টি নিয়ে তালা থানায় অভিযোগ দিলে কোন সুরাহ হয়না। এঘটনার পর গত ২ ডিসেম্বর সকাল ১০ টার দিকে হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা জমিতে থাকা টিনের বসতবাড়ীতে হামলা চালায়। যেটার ভিডিও ফুটেজ সংরক্ষণে রয়েছে। তারা বাড়ির সিমানা প্রাচীর ভাংচুরের পাশাপাশি প্রায় তিন হাজার ইটসহ রড সিমেন্ট লুটপাট করে নেয়। এসময় বাঁধা দিতে গেলে তারা আমাকে বেদম মারপিট করে। পরবর্তীতে স্থানীয়রা আমাকে উদ্ধার তরে তালা হাসপাতালে ভর্তি করেন। হাফিজুর রহমান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় জমিতে জবরদখলসহ নিজেদের আয়াত্তে নেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে আদালতে শরণাপন্ন হয়েছি।

এদিকে, হাফিজুর রহমানসহ তার সন্ত্রাসী বাহীনি প্রতিনিয়ত আমাকেসহ আমার পরিবারের সদস্যদেরকে হুমকি ধামকি দিচ্ছে। তাদের হুমকি ধামকিতে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদেরকে আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান