সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় “জুলাই স্মৃতি গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ব্যতিক্রমী এই উদ্যোগে শহীদদের স্মরণে রঙ ও তুলিতে ফুটে উঠেছে ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি ও গৌরবগাথা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস এবং চিত্রকলার শিক্ষক চন্দ্র শেখর দাস।

সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মেহেদী ইমরান, হাসিবুল ইসলাম শান্ত, মামুন হাওলাদার, মির্জা সাকিব, মেহেদী হাসান আকাশ, সোহাগ হাসান সাগর, নাঈম রিয়াদ এবং আরও অনেকে।

অনুষ্ঠানে হাসিবুল ইসলাম শান্ত বলেন, “এই জুলাই আমাদের মনে করিয়ে দেয়—ছাত্ররা যখন জাগে, তখন অন্যায় আর টিকে না। আমাদের এই চেতনা ধারণ করতে হবে, যেন বাংলাদেশের মাটিতে আর কোনো নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। তালা উপজেলা প্রশাসনকে এমন মানবিক ও শিক্ষণীয় উদ্যোগ গ্রহণের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।”

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ