মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নানা উদ্যোগে গ্রীন ম্যানের স্বাধীনতা দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় নানা উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুব সংগঠন গ্রীন ম্যান।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৮ নং মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।

প্রতিযোগিতায় বিদ্যলয়টির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ইকরাম মোড়ল, দ্বিতীয় হয়েছে মেহবুবা ও তৃতীয় হয়েছে নম্রতা পালএবং চিত্রাংকন প্রযোগিতায় বিজয়ী হয়েছে আল ইকরাম মোড়ল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রত্না রাণী পাল ও শিক্ষকমণ্ডলী।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সিনিয়র সদস্য সুজয় চক্রবর্তী, কাজী মুজাদ্দিদ, নিশাত শাহিন নোভা, সাবিহা সুলতানা রত্না, শ্রাবন্তী সুলতানা ঐশী, মোনালিসা মিরা প্রমূখ।

এর আগে সকালে তালার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে গ্রীন ম্যানের একটি প্রতিনিধি দল।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে যুব সংগঠন গ্রীন ম্যান।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম