সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রেম করে বিয়ে পরিবারের চাপে তালাক – ক্ষোপে স্বামীর বিষ পান

তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মোকসেদপুর গ্রামের অনুকুল দাশের পুত্র দেবুল দাশের সঙ্গে একই গ্রামের বিশ্বনাথ দাশের কলেজ পড়ুয়া কন্যা অংকিতার সঙ্গে মন দেওয়া নেওয়ার সুত্র ধরে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক চলতে থাকে। দীর্ঘ ৪/৫ বছর যাবত তাদের সাথে সম্পর্ক এত নিবিড় হয় অবশেষে তারা গোপনে গত ২৬-১০-২০২২ তারিখে সাতক্ষীরা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

বিষয়টি অংকিতার বাড়িতে জানাজানি হলে অংকিতার উপর চাপ প্রয়োগ করে তার পরিবার। অবশেষে অংকিতা তার পিতামাতার কথামত পরের দিন গত ২৭-১০-২০২২ তারিখে পুনরায় সাতক্ষীরা কোর্টের মাধ্যমে তার স্বামীকে তালাক প্রদান করেন।

এ কথা শুনে অংকিতার স্বামী পাটকেলঘাটা থেকে বিষ কিনে পান করে। দেবুল দাশকে দ্রুত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়।

এ বিষয়ে অংকিতার তার পিতামাতা এ প্রতিবেদকের সামনে কোর্টের একটি কাগজ বের করে দেন। কাগজটি হলো ডিভোর্স কপি। তাতে লেখা আছে অংকিতা তার স্বামী দেবুল দাশকে ডিভোর্স প্রদান করেছে।

এ বিষয়ে দেবুল দাশের পিতা অনুকুল দাশের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার ছেলে ভালবেসে বিশ্বনাথের কন্যা অংকিতাকে বিয়ে করেছে। হয়তো ছেলে ভুল করেছে কিন্তু কিছু করার নেই। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা