তালায় বসত ঘর আগুনে পুড়ে ছাই


তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে দুইটি পরিবারে তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুইটি পরিবারে নগদ টাকাসহ চার লক্ষ্য টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
এলাকাবাসী বাহারুল মোড়ল জানান, রোববার রাত ৯টার দিকে তালা উপজেলার হাজরাকাটি গ্রামে গনি মোড়লের ছেলে আলম মোড়লের ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় তার ভাই গফুর মোড়লের বাড়ি পুড়ে যায়।
সোমবার সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ক্ষতিগ্রস্ত পরিবারে বাড়িতে যায়। তাদের পরিবারকে চাউল,ডাল, তৈল ও শীত বস্ত্র প্রদান করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান আমি শুনেছি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি ভাবে সাহায্য করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন

তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় পুরুষেরবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন


