শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

কিশোরী বন্যা খাতুন (১৬) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাসবাস গ্রামের জামিয়ার আলী মোড়লের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গরীব সরদার ওরফে রানা (১৭)-এর সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) হাসবাস গ্রামে লোকমান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ ছাড়া আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সংশ্লিষ্টদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তর পুরো অভিযানের সমন্বয় করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি