বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

বিদ্যা বিকাশ কেন্দ্র নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আনিশা ক্লিনিক, তালা, সাতক্ষীরার সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১০ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দসহ প্রায় ৫০০ জনের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেবাশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ বাবলু। সম্মানিত অতিথি ছিলেন ডা. আসিফ ইকবাল সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, প্রভাষক সন্দীপ দাশ, ডা. এনায়েত সানা, মনিরুল ইসলাম মোহন, ইউপি সদস্য ডা. আনিসুর রহমান, মো. আসলাম গাজী, মো. শফিকুল জোয়ার্দ্দার ও দ্বীপ বিশ্বাস।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেব মন্ডল, শেখ হেলাল, মো. তৌহিদুজ্জামান, ডা. শেখ হারুন, আকাশ দাশ, প্রান্ত, সুমনসহ অনেকে।

অনুষ্ঠান পরিদর্শনে আসেন শিক্ষক ও সাংবাদিক এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুল গফুর, সন্দীপ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভূমিদাতা নীলমণি রায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক শেখ আমিনুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত