শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ রুহুল কুদ্দুস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেন পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এমএম ফজুলুল হক, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা জেএসডির সাধার সম্পাদক মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন