সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র স্মার্ট প্রকল্পের আয়োজনে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়।

তালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক শেখ ইয়াকুব আলী। স্মার্ট প্রকল্পের এমআইএস অফিসার এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা মনোজ কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।

এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আকবর হোসেন, প্রকল্প ব্যবস্থাপক খায়রুজ্জামানসহ স্মার্ট প্রকল্পের আওতায় ৪টি পরিবেশ ক্লাবের সদস্যরা, তালা, খলিলনগর ও আঠারোমাইল ক্লাস্টারের ১০ জন লিড খামারী, তালা উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে রুমে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ আজ বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এক্ষেত্রে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এই সংকট মোকাবেলা করতে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ