বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিশ্ব মা দিবস পালিত

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরায় তালায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপ-শহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ।

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।

স্বপ্নজয়ী মায়েরা হলেন তালা উপজেলার সুকদেবপুর গ্রামে একেএম আজহারুল ইসলামের স্ত্রী রিনা ইসলাম ও নগরঘাটা গ্রামের হায়দার আলীর স্ত্রী নুরজাহান বেগম।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? ICT কোচিং সেন্টার –বিস্তারিত পড়ুন

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি