মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টি নেতা নজরুলের বিরুদ্ধে

তালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ভূমি দস্যু, মামলাবাজ ও প্রায় শতাধিক মামলার আসামী এস এম নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল উপশহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে স্বারক লিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও নাগরিক কমিটির যৌথ উদ্দ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, তালা সরকারী কলেজ ছাত্র দলের সভাপতি রিপন ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাস্টিস্ট শেখ হাসিনার শাসন আমলে তালা উপজেলায় যেসকল সরকারি খাস জমি দখল, লুটপাট, হামলা-মামলা দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে তাদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়া আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতা এস এম নজরুল ইসলাম গত ১৬ বছরে উপজেলার প্রায় শতাধিক মানুষের নামে মিখ্যা মামলা দিয়ে বিশাল মামলা বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তোলে। সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হককে ম্যানেজ করে প্রশাসন কে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন হাসপাতালে খাদ্য সরবরাহের সিন্ডিকেট গড়ে তোলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও তালার প্রাণকেন্দ্রে হিন্দু সম্প্রদয়ের মানুষের বাড়ি-ঘরে আগুন দিয়ে বিএনপি জামাতের উপর দায় চাপানোর চেষ্টা করে সে।
বক্তরা বলেন, তালা প্রেস ক্লাবের নামে ২০১৭ সাল থেকে একের পর এক ভূয়া মামলা করে জোর পূর্বক দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে সে। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে তালা প্রেসক্লার দখল করার চেষ্টা করেও ব্যার্থ হয়। তারা বলেন, এস এম নজরুল ইসলাম চেয়ারম্যান থাকা কালীন সময়ে জাতীয় পার্টির একজন মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলে। এখন টাকার দাপটে ও সাধারণ মানুষের মামলার ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই মামলাবাজ ও সন্ত্রাসী নজরুল কে গ্রেফতার না করলে শান্ত তালা যে কোনো সময় অশান্ত হয়ে উঠতে পারে। এসময় সন্ত্রাসী নজরুল কে গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী