বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কপোতাক্ষ নদের পাশ দিয়ে শাহজাতপুর-মাহমুদকাটি-কপিলমুনি পর্যন্ত বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা নিজেদের অর্থায়নে উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) সকালে মাহমুদকাটি খেয়াঘাটে যাওয়া মূল রাস্তাটি নিচু হওয়ায় এলাকাবাসী প্রায় আধা কিলোমিটার রাস্তা উঁচু করার কাজ শুরু করেন।

মাদিয়া বিল ও খোল বিল পরিচালনা কমিটি এবং স্থানীয় জমির মালিকদের আর্থিক ও শ্রমিক সহযোগিতায় এই বাঁধটিকে টেকসই করে গড়ে তোলার চেষ্টা চলছে।

স্থানীয়দের মতে, এই রাস্তাটি এবং এর পাশের বেড়িবাঁধ রক্ষা করা গেলে গ্রামের প্রধান জীবিকা—মাছের ঘের ও ধানক্ষেত—বন্যা ও নদীভাঙনের ক্ষতি থেকে বাঁচবে। প্রাথমিকভাবে বাঁধ নির্মাণে আনুমানিক ৪ লক্ষ টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা খায়রুল আলম বলেন, “যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়, তাহলে এই এলাকার মানুষ অনেকটাই স্বস্তি পাবে। ইতোমধ্যে দুটি বাজেটের আওতায় দু’টি স্থানে সংস্কারকাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।”

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন বলেন, “কপোতাক্ষ নদের ভাঙন দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে গ্রামের অনেক মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও ঘের হুমকির মুখে পড়বে। স্থানীয়দের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রশংসনীয়, তবে স্থায়ী সমাধানের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।”

এ বিষয়ে তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার বলেন, “স্থানীয়রা যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ইতিবাচক। এলজিইডি থেকে যেসব এলাকায় প্রকল্প রয়েছে, সেগুলোর কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। প্রয়োজনে এই এলাকা পরিদর্শন করে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে।”

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের