বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এই ব্যবসায়ীকে আটক করেন।

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গøুকোজ মিশ্রিত দুধ পায়।

এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য কত্তৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মোঃ জিল্লুর রহমান।

তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মোঃ আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা