শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মৎস্য ঘেরে নারীর উপর এসিড নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন শাহাপুর গ্রামের গুরালীর বিলে মহস্য ঘেরে এক নারীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড দদ্ধ ও নারীর নাম সাকিলা আক্তার (৩০)।

সে শহাপুর গ্রামের আবুল কালাম খানের মেয়ে এবং সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষারা এলাকার আলী মিরাদ আহমেদ এর স্ত্রী। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৎস্য ঘেরের বাসার নিকট এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কে বা কাহারা এ ঘটনার সাথে জড়িত তা তাৎক্ষানিক ভাবে জানাযায়নি। রাত সাড়ে নয় টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিডদ্বগ্ধ সাকিলা আক্তার কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় গ্রামবাসী সুত্র জানায়, শাহপুর গ্রামের আবুল কালামের মেয়ের স্বামী পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদ এর সাথে তার মামা কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার আব্দুলা আল মামুন এর সাথে দীর্ঘদিন তালা উপজেলার শাহপুর গুরালীর বিলে ৫০/৬০ বিঘা একটি মৎস্য ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

স্থানীয়রা জানান, মামা আব্দুল্লা আল মামুনের শাহাপুর গুরালীর বিলে ৬০ বিঘা আয়তনের একটি মহৎ ঘের তার ভাগ্নে আলী মিরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দেখাশুনা করত। কয়েক বছর মামার ঘেরের হিসেব ঠিকমত না দেয়া এবং মামার ঘের তার নিজের দাবী করা নিয়ে বিরোধ ছিল।

এনিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে এক শালিসী বৈঠক হওয়ার কথা ছিল। ওই শালিশী সভায় খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান,আব্দুল গফ্ফার, মামা আব্দুল্লা আল মামুনসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। কিন্ত ওই বৈঠকে আলী মিরাদ আহমেদ উপস্থিত না থাকায় মামা-ভাগ্নের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে খবর আছে এসিড নিক্ষেপের ঘটনার।

তাৎক্ষানিক ভাবে লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এডিস দগ্ধ সাকিলা আক্তারের পিঠে ও পায়ে এসিড দগ্ধ হয়েছে বলে ওই পরিবার জানিয়েছে। এসিড দগ্ধ সাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ওই ঘেরের গিয়েছিলেন তিনি। ফেরার পথে পিছন দিক থেকে দূবৃত্তরা তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম রাত ১০ টায় ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, এসিড দগ্ধ সাকিলা আক্তার কে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার শরীরের পিছনে কিছু অংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

ওসি আরও জানান, কালগিঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ঢাকায় বসবাসরত আব্দুল্লাহ আল মামুন তালা উপজেলার শহাপুর এলাকার একটি মহস্যঘের তার ভেগ্নে ও ভাগ্নে বউ দেখা শুনা করত। কিন্ত ঘেরের হিসেব ঠিকমত না দেয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এরই মধ্যে ভাগ্নে আলী মিরাদ আহমেদ সাতক্ষীরা ম্যাজিট্রেট আদালতে ১৪৫ ধারা একটি মামলা করে মামার বিরুদ্ধে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। পুলিশ কর্মকর্তা জানান, এসিড নিক্ষেপ এর বিষয়টি তদন্ত করা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ