শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা ও একটি বন্ধ

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা দায়ের করেছে। একই সাথে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীনভাবে পরিচালিত হয়।

এসময় শ্রীরামপুর বাজার এলাকায় অবস্থিত আশুরা পারভীন মালিকানাধীন মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়া টু কোমপুর রোডে অবস্থিত ফজলুর রহমান ফজলের মেসার্স জিহাদ ব্রিকস, নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর-আস্কারপুর মোড় সংলগ্ন শফিক আহম্মেদের পরিচালিত মেসার্স এসকে ব্রিকস এবং একই এলাকার রেজোয়ান হোসেন পরিচালিত মেসার্স রুপা ব্রিকসের বিরুদ্ধে অবৈধ ভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের প্রমাণ মেলে।

এতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হয়। একই সাথে রুপা ব্রিকসের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত। পাশাপাশি পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীগণ, সাতক্ষীরা পুলিশ লাইনের সদস্যবৃন্দ ও সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবেবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী