শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় যুবদল নেতা শামীমকে জ*বা*ই করে হ*ত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে শামীমের সঙ্গে দুই-তিনজন ব্যক্তি তার বাড়িতে আসে। পরে তারা বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যায়। দীর্ঘসময় শামীম নিজ কক্ষে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তৃতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, শামীমের মা চাকরি শেষ করার পর প্রায় ৮-১০ বছর আগে ১৮ মাইলে জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িতেই মা, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে বসবাস করছিলেন শামীম।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের বিশ্বাস। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ