বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শালিস বৈঠকে হামলার অভিযোগ, আহত ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক শালিস বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। সোমবার (২৩ জুন) বিকালে ইসলামকাটি গ্রামে সরেজমিনে গিয়ে ঘটনার সতত্য মেলে। এসময় স্থানীয় আশরাফ হোসেন ও আনসার আলী সরদারের ছেলে কামাল সরদার জানান, মারামারির ঘটনায় আহত প্রকাশ গুহ মিঠুকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। আমরাও তালা সাতক্ষীরায় গিয়ে তাকে দেখে আসি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ভাই দেবব্রত গুহ। অভিযোগ সূত্রে জানা গেছে, ইসলামকাটি গ্রামের মৃত পুষ্কর গুহর ছেলে দেবব্রত গুহ তালা থানায় লিখিতভাবে অভিযোগ করেন যে, গত ২১ জুন রাতে ইসলামকাটি দলিল লেখক উদয় পালের দোকানের সামনে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জয়ন্ত পাল ও উদ্বপ পালের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে শালিস বৈঠক চলছিল। একপর্যায়ে সেখানে উত্তেজনা তৈরি হলে প্রকাশ গুহ মিঠু (৪৫) বিবাদীদের উত্তেজনা প্রশমনে অনুরোধ করেন। অভিযোগে বলা হয়, এ সময় একই গ্রামের রিপন শেখ, হাবিবুর রহমান খোকন শেখ, রসুল গাজী, কামাল শেখসহ কয়েকজন প্রকাশ গুহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে লোহার রড, শাবল, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে নীলা-ফোলা জখম হয়। দেবব্রত গুহর দাবি, হামলাকারীরা প্রকাশ গুহর পকেটে থাকা ৫০ হাজার টাকা এবং ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও ছিনিয়ে নেয় ও ভেঙে ফেলে। প্রকাশ গুহর চিৎকারে স্থানীয় বাসিন্দা মাহফুজ জোয়াদ্দার ও শহিদুল মোড়ল এগিয়ে এলে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দেবব্রত গুহ স্থানীয়দের সহায়তায় তার ভাইকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার বিষয়ে পারিবারিকভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দায়ের করা হয় বলে তিনি জানান।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দীন জানান, লিখিত অভিযোগ পেলে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত