শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় তালা বাজার ডাকবাংলার সামনে উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোস্তাক আহমেদ।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইয়াছিন উল্লাহ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদার, সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, ছাত্রনেতা মারুফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সাংবাদিক আছাদুজ্জামান রাজু, তারিকুল ইসলাম, আব্দুল্লাহ, এস. এম. নাহিদ হাসান, রাব্বি ইমরান, হাফিজুর রহমান, ছাত্রনেতা সোহাগ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, তালা উপজেলার বিভিন্ন সড়কে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে, যাতে প্রাণহানির পাশাপাশি বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং তালায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানান তারা। জনস্বার্থে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে তালা প্রেসক্লাব, তালা রিপোর্টার্স ক্লাব, তালা উপজেলা প্রেসক্লাব, তালা মডেল প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন, আমরা বন্ধু ইয়াং ফাইটার্স, গ্রীন ম্যান, অগ্রগামী ফাইটার্স, আলোর দিশারী, জাগরণ বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ

সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন

তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
  • তালার ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী গণসংযোগ
  • সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুক পোস্ট, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ
  • তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা
  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান