বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাংবাদিক হ/ত্যা/র বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।। গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম. এ. ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক এম. এম. রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, জি. এম. খলিলুর রহমান লিথু, মো. ইমরান হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, এস. এম. নাহিদ হাসান, ‎কে. এম. শাহিনুর রহমান, সন্তোষ ঘোষ, শামীম হোসেন, সুমন রায় গণেশ, মেহেদী হাসান, আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সত্য তুলে ধরতে কাজ করেন, কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা কখনও সফল হবে না; বরং গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ