বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন গেলো বিলকিস বেগমের!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত সেচপাম্পের তারে জড়িয়ে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার আড়ংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাছকিয়া জান্নাত নামে ১ বছরের শিশু আহত হয়েছে।

মৃত্যু বিলবিস বেগমের স্বামী মিজানুর ইসলাম গাজী বলেন, আমি ভোর ৬ টায় ৫ জন শ্রমিক সাথে নিয়ে আড়ংপাড়া বিলে ধান কাঁটতে যাই। সকাল সাড়ে ৬ টার দিকে আমার স্ত্রী পুনতি কে সাথে নিয়ে মাঠে আমাদের ধান কাঁটা দেখতে যায়। দেখা করে ফেরার পথে পাশে আড়ংপাড়া গ্রামের কাদের শেখের ছেলে জাহিদ শেখের বৈদ্যুতিক মটরের তারে জড়িয়ে যায়। আমরা উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে রাস্তায় সে মারা যায়।

আড়ংপাড়া গ্রামের মহাসি হোসেন, রাজু হোসেন সহ অনেকেই বলেন, জাহিদ শেখ ইরি বøক করতে আড়ংপাড়া গ্রামের হজরত কারিগরের বাড়ির মিটার থেকে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে মটর টালাতো। ইরি ক্ষেতে পানি দেয়া শেষ হলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। এলাকায় ঘেরে মাটি কাঁটার এস্কেভেটরে বেঁধে বিদ্যুতের তার ছিড়ে গেলে সে কভার বিহীন সাদা তার দিয়ে পূণঃরায় সংযোগ চালু করে। সকালে সেই তারে জড়িয়ে একজন মহিলা মারা যায় এবং একজন শিশু আহত হয়।

হযরত কারিগরের মেয়ে তহুরা ও তন্নি বলেন, আমরা পিতা ভাটায় কাজ করেন। তিনি এখন ভাটায় আছেন। আমাদের মিটার থেকে জাহিদ মটরের সংযোগ নিয়েছিলো। আজ বৃহস্পতিবার সকালে একজন লোক মারা গেলে সে মিটার থেকে তার খুলে নিয়ে গেছে।

অভিযুক্ত জাহিদ শেখ বলেন, আমি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম ঠিক তবে সেই তারে মানুষ মারা যায়নি। আর্থিনের তারে কারেন্ট হয়ে গিয়েছিলো। সেই তারে জড়িয়ে মারা গেছে।

পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান বলেন, এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি। এখন যেহেতু জানতে পারলাম, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনার পরে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ওবিস্তারিত পড়ুন

তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতক্ষীরার তালায় আলোচিত মোঃ দিদার আলী মোড়লকে গাঁজা সেবনের সময় আটক করেছেবিস্তারিত পড়ুন

তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যেবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা
  • সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • তালার খলিলনগরে ৬ কিলোমিটার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে তালা প্রেস ক্লাবের অভিনন্দন
  • ভারতে মুসলিম নি*র্যাতনের প্রতিবাদে তালায় বিশাল বি*ক্ষোভ মিছিল
  • তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন শনিবার
  • প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু
  • কলারোয়ায় বুশরা সমবায় সমিতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
  • তালায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • তালার হাজরাকাটি বাজারে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে থানায় এজাহার দায়ের