বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় স্ত্রীকে কু/পি/য়ে জ/খ/ম, স্বামী আ/ট/ক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পারিবারিক কলহের জের ধরে ব্রাকের মাঠ সংগঠক তৃষা আক্তারকে (৩১) কুপিয়ে জখম করেছে তার স্বামী।
ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) সকালে উপজেলা জেঠুয়া বাজার এলাকায়।
অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) মোংলার হাট নতুন ঘোষগাতি এলাকায় মৃত আ. সালাম ফকিরের ছেলে। আহত স্ত্রী জেঠুয়া ব্রাক মাঠ সংগঠক হিসেবে কর্মরত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তৃষা আক্তার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের মাঠ সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তারা স্বামী-স্ত্রী জেঠুয়া বাজারের পাশে একটি ভাড়ার বাসায় থাকেন। তাদের সংসারে বেশকিছু দিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে, শনিবার সকালে মফিজুল তার স্ত্রীকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর স্থানীয় মানুষ গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তৃষা আক্তার খুলনা খালিশপুর এলাকার আ. করিমের মেয়ে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ