বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ

সাতক্ষীরার তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭নং বিট পুলিশিং আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৫টায় খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

তালা থানা পুলিশের এসআই আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, খলিলনগরের মানুষ শান্তি প্রিয়। এই ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনার সন্তান মোবাইলে খারাপ কোন কাজের সাথে যুক্ত হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। জনগণের সেবায় পুলিশের দরজা সব সময় খোলা।

অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইভটিজিং, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিতে তিনি তার ফোন নম্বর (০১৩২০-১৪২১৫৪) উপস্থিত ইউনিয়নবাসীর মাঝে ছড়িয়ে দেন।
এ সময় তিনি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।

অতিথিরা তাদের বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ফ্যান, মটরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র চুরি, মোবাইল ফোনে যুবকদের জুয়া খেলায় আসক্তি, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার উপরে গুরুত্বআরোপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ