মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগরে নৌকার পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সেলিম হায়দার : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর বাজারে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর নেতৃত্বে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কে বিজয়ী করার লক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা গোলদার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অমলকান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর সরদার, আওয়ামী লীগ নেতা আপেল দপ্তরী, বিষ্ণু কর্মকার, সহিদুল ইসলাম পাড়, প্রভাষ গোলদার, সাহেব আলী গাজী, ইউপি সদস্য প্রকাশ দালাল, লিয়াকত মোড়ল, সেলিম হোসেন, মেহেদি হাসান পাড়, আব্দুল জলিল, বিকাশ মন্ডল, জেলা কৃষকলীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, মিজানুর রহমান মোড়ল প্রমুখ।
পরে খলিলনগর বাজারে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চেয়ে একটি বিশাল মিছিল খলিলনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন

মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা