সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রতীক বরাদ্দ শেষে স্বপনের প্রচারনা শুরু

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ শেষে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপনের গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু হয়েছে।

নির্বাচনী তফশিল মোতাবেক সারা দেশের ন্যায় সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কার্যালয় থেকে আ.লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।
নৌকা প্রতীক প্রাপ্তির পর ফিরোজ আহম্মেদ স্বপন কেন্দ্রীয় আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু করেন। নৌকা প্রতীক লাভের পর তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্য়ালয়ের সামনে জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ জেলা আ.লীগ নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের সাথে কূশল বিনিময় করেন।
পরে তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও আ.লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষ করে তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও গণসংযোগে যুক্ত হন।
এদিকে, তালা ও কলারোয়া উপজেলাব্যাপি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে মাইকে প্রচার-প্রচারনা ও বিভিন্ন ইউনিয়নে নৌকার স্বপক্ষে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু