শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খলিলনগরে নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে আ.লীগের কর্মী সমাবেশ

সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে বিজয় করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০মার্চ) বিকালে খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খলিলনগর হাই স্কুল চত্ত্বরে সমাবেশের সভাপত্বিত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খলিলনগর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

এসময় অনুষ্টিত কর্মী সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন,দফতর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী।

তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম,তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তী, ইউনিয়ন সে”্ছা সেবক লীগের সভাপতি দীপায়ন মন্ডল প্রমূখ।

সভায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অতিথিবৃন্দসহ বক্তারা আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে খলিলনগর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক প্রনব ঘোষ বাবলুকে বিজয়ী করার জন্য সকল নেতা-কর্মীকে একত্রিত ভাবে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২