শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার খেশরা ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামান এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠছে। নাম প্রকাশে না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, খেশরা ভূমি অফিসের বর্তমান নায়েব আশরাফুজ্জামান যোগদানের পর থেকে, প্রতিটি নাম জারির রিপোর্ট প্রদানের জন্য ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। অনলাইনে খাজনা দেওয়ার জন্য ৪ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা নিচ্ছে এই নায়েব। খাজনার টাকা নেওয়ার পরে এক থেকে দুই সপ্তাহের মধ্যে চেক দাখিলা দেন। তখন খাজনার চেক দাখিলায় টাকার পরিমাণ দুই থেকে চার শত টাকা উল্লেখ থাকে। অথচ একটি চেক দাখিলার জন্য নিচ্ছে মোটা অংকের টাকা, বাকি টাকা বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা ফেরত দেয় না।এই আশরাফুজ্জামান নায়েব কাওকে তোয়াক্কা করে না আদালতের তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে, দুই পক্ষের নিকট থেকে ঘুষ গ্রহন করেন। যারা পরিমানের বেশি দেন, তাদের পক্ষে আদালতে প্রতিবেদন জমা দেন।

জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার মাকসুদা খানম জানান, মিউটেশন করতে,খেশরা ভূমি অফিসে তার জমির সব কাগজ নিয়ে নায়েবকে দেখায়। তিনি বলেন মিউটেশন করতে গেলে ১২ হাজার টাকা লাগবে তানা হলে হবে না তখন বাধ্য হয়ে ১২ হাজার টাকা নায়েব আশরাফুজ্জামানের হাতে দেন তিনি। কিন্তু তার মিউটেশন টি এখনো আমাকে দেয়নি। আমি দিনের পর দিন অফিসে যাচ্ছি আমাকে ঘুরাচ্ছে।

একই এলাকার নূর আলী সরদার বলেন, আমার জমির খাজনা অনলাইনে আসে ৪০১ টাকা। কিন্তু নায়েব আমার কাছে চেয়েছে ৪ হাজার টাকা। ৪ হাজার টাকা না পাইলে তিনি খাজনার চেক কেটে দিবেনা। তিনিও বাধ্য হয়ে নায়েব এর ভাগনা সুরুজ এর কাছে ৪ হাজার টাকা দেন।
ভূমি অফিসে তার মনোনীত পোষ্য দালাল ছাড়া তিনি কোনো কাজ করেন না বলে জানান এসব ভুক্তভোগীরা।

সরোজমিনে খেশরা ইউনিয়নের ভূমি অফিসে সাংবাদিকদের দেখে নায়েব আশরাফুলজ্জামান ব্যাস্ত হয়ে পড়েন। তিনি তখন বলেন, আমার একটা তদন্ত আছে সেখানে যেতে হবে বলে তিনি চলে যান। অফিসের সেবা গ্রহণ করতে আসা কয়েকজন বলেন, আজকে আর কোন কাজ মিটবে না আমরা দিনের পর দিন হেঁটে হেঁটে আর পারছিনা না।

এ বিষয়ে পাটকেলঘাটাস্থ তালা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার