মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার জালালপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত ৫

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর ক্যাডার বাহিনীর হামলায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা করা হয়েছে। এসময় দোকান ঘর ভাঙচুর ও মহিলা সহ ৫ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার জালালপুর শ্রীমন্তকাটি এলাকায় এঘটনা ঘটে। আহতরা সকলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, শ্রীমন্তকাটি গ্রামের আক্কাজ শেখের ছেলে আলাউদ্দীন শেখ (৫০), হানেফ শেখের ছেলে মহিদ শেখ (৪৯), হযরত আলী শেখের ছেলে রবিউল সরদার (৪০) ও হানেফ সরদারের ছেলে সিরাজ সরদার (৫৫), রহিম গাজীর স্ত্রী বাবু নাহার (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষ্ণকাটি-রথখোলা এলাকায় আনারস প্রতীকের কর্মী সমাবেশে যাওয়ার পথে জালালপুর এলাকায় নৌকা সমার্থক ক্যাডার বাহিনী আনারস সমর্থীত ৯ কর্মীকে পিটিয়ে আহত করে। এরমধ্যে ৪ জন গুরুত্বর আহত হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে নতুন বাজারে নৌকা সমার্থন মিছিল থেকে রহিম গাজীর স্ত্রী বাবু নাহার এর ছেলেকে দোকানে না পেয়ে তার দোকান ভাংচুর এবং নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাবু নাহার গুরুত্বর আহত হয়ে তালা হাসপাতালে ভর্তি আছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম মফিদুল হক লিটু জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নৌকা প্রার্থীর ক্যাডার তার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। রাতের আধারে পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করছে। শান্ত এলাকাকে অশান্ত করে তুলছে বলে তিনি অভিযোগ করেছেন।

জালালপুর ইউনিয়নের নৌকার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি বিষয়টি অস্বীকার করে জানান স্বতন্ত্রী প্রার্থীর কর্মীরা নিজেরাই ঝগড়া করার সময় ভ্যান উল্টে পড়ে আহত হয়। এঘটনায় নৌকা সমার্থক কোন কর্মী জড়িত না।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এঘটনার খবর শুনে থানা পুলিশ এলাকা পরিদর্শন করেছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান