রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার তেঁতুলিয়া ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়।
‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি এস,এম আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,, ইউয়িন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, ইউপি সদস্য বাবু শংকর কুমার দাস, তালা উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও তেঁতুলিয়া ইউপি সদস্য জাকিয়া সুলতানা ইতি।

গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম বলেন,
সরকারের চলমান লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ এবং সার্বিক সহযোগীতা করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে।

কাযর্ক্রম বাস্তবায়নে আপনাদের আরও সহযোগীতা করতে হবে। তাহলে জেলা লিগ্যাল এইড অফিসের
মাধ্যমে সাতক্ষীরা জেলায় তৃনমুল পর্যায়ে সকল মানুষের আইনী সেবা নিশ্চিত করা সহজ হবে।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, আপনাদের এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে তাদেরকে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দিন। তাদেরকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান এবং তাদের আইনী অধিকার নিশ্চিত করা হবে।

এসময় তিনি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের আইন সহায়তা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন ‘পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র’ প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।
সমাপনী বক্তব্যে, সরকারের বিনা খরচে আইনী সেবা গ্রহন ও কাযর্ক্রম বাস্তবায়নে ইউনিয়নবাসীর সহযোগীতা কামনা করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আবুল কালাম আজাদ।

গণশুনানী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়নের সাধারণ মানুষ, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার তানজিলা খাতুনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলারবিস্তারিত পড়ুন

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযানবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি