মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার দগ্ধ গৃহবধূ তামান্না মৃত্যু বরণ করেছে

সাতক্ষীরার পল্লীতে দাহ্য পদার্থ ছুড়ে গৃহবধু ও স্বামীকে দগ্ধের চারদিন পর গৃহবধু তামান্না খাতুন (২৫) মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।নিহত তামান্না খাতুন জেলার তালা উপজেলার কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে ও সাতক্ষীরা সদরের ফরহাদ সরদারের স্ত্রী।

গত বৃহস্পতিবার (৫মে)সন্ধ্যায় কপোতাক্ষ নদের তীরে বর্তমান স্বামীসহ তামান্নাকে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যায় সাবেক স্বামী সাদ্দাম হোসেন সহ কিছু যুবক । প্রথমে তাদের খুলনা মেডিকেল ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেই থেকে সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর শুক্রবার সকালে তামান্নার পিতা আব্দুল হক বাদী হয়ে সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ৬ জন এবং অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা করেন। মামলা নং-২। ওই দিন সন্ধ্যায় মামলায় ২নাম্বার আসামী শেখ তুহিন হোসেন(২১) বাড়ির পাশ থেকে এবং প্রধান আসামী সাদ্দাম হোসেনকে রাজধানীর বার্ন ইউনিট থেকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম হেসেন বর্তমানে পুলিশ তদারকিতে রাজধানীর বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

তামান্নার পিতা আব্দুল হক বলেন,আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে এগারো টার সময় মারা গেছেন। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা (এস.আই) কৃষ্ণ পদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে।গৃহবধুর বর্তমান স্বামী ফরহাদ হোসেন দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

একই রকম সংবাদ সমূহ

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা