বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা

কোভিডের মধ্যেই বিরল ‘মাঙ্কি পক্স’ ভাইরাসের হানা

ইংল্যান্ডের এক বাসিন্দা এবার আক্রান্ত ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর।

এখনও পুরোপুরি কাটেনি কোভিড উদ্বেগ। তার মধ্যেই আরেকটি বিরল ভাইরাসের সন্ধান মিলল মানবদেহে। ইংল্যান্ডের এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ‘মাঙ্কি পক্স’ নামক একটি বিরল ভাইরাসে। সরকারি ভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য দফতর। সম্প্রতি ওই ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনি এই ভাইরাসে আক্রান্ত হন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভাইরাসটি সংক্রামক। নাক-মুখ-চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস।

বিশেষজ্ঞরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাসটি এতই বিরল, যে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তদের সুস্থ করতে নির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি জানা নেই চিকিৎসকদের। মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের হদিশ মিলেছে। তবে নাম ‘মাঙ্কি পক্স’ হলেও একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। বস্তুত, এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ভাইরাসে আক্রান্তদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। হতে পারে কাঁপুনি ও ক্লান্তিও। এর পর দেহের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে মুখে। ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই ক্ষত। বিশেষজ্ঞদের দাবি, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে বেড়ে যেতে পারে সংক্রমণের আশঙ্কা। শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। আক্রান্তের ব্যবহার করা পোশাক-পরিচ্ছেদ থেকেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। ইংল্যান্ডের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালে ভর্তির আগে ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আপাতত সংক্রামক ব্যাধির জন্য বিশেষ ভাবে নির্মিত একটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ওই রোগী।
সুত্র:-আনন্দবাজার পত্রিকা

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী