সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ভাইস চেয়ারম্যানের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন : শোক

তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মা ফজিলাতুন্নেছা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ বরুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার (৮সেপ্টেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজিলাতুন্নেছা (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭০ বছর।
তালা সদরে বারুইহাটি গ্রামের মৃত নূরআলী সরদারের স্ত্রী ফজিলাতুন্নেছা বেগম কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

মরহুমার জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের সুশীল সমাজের লোকজন অংশগ্রহন করেন।

এদিকে, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, খলিলুর রহমান লিথু, এস এম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, নুর ইসলাম প্রভাষক নজরুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, কামরুজ্জামান মিঠু, আছাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, সুমন রায় গনেশ, কাজী লিয়াকত হোসেন, এসকে রায়হানসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক