বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার মাদ্রসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি দাখিল মাদ্রসার সুপার সিরাজুল ইসলামের অনিয়ম দূর্নীতির প্রতিবাদে ও তার উপযুক্ত শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সেতু’র পরিচালক ও মাদ্রাসাটির সাবেক সভাপতি মো. আবুল হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি শিরাশুনি দাাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দুই দফায় বিগত ৩০.০৮.২০১২ সাল থেকে গত ০১.০৪.২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলাম। এর পর থেকে গত আট বছর যাবত আমি ওই মাদ্রাসার সভাপতি নই। এমনকি এই দীর্ঘ সময়কালের মধ্যে কোনো পূর্নাঙ্গ কমিটি গঠনও করা হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম বারবার ভুয়া কমিটি দেখিয়ে তারিখ ঘষামাজা করে বিগত ৩১.১২.২০১৬ তারিখে আরও একটি ভুয়া কমিটি তৈরি করে মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি তার ভুয়া কমিটির সভাপতি হিসেবে আমাকে দেখাচ্ছেন বলে আমি জানতে পারি। যাদেরকে ওই মাদ্রাসা কমিটির সদস্য দেখানো হয়েছে তারাও এ বিষয়ে কিছু জানেন না মর্মে লিখিত বক্তব্যও দিয়েছেন।

প্রকৃতপক্ষে মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম গোপনে আমাদের নাম পদবি ব্যবহার করে এবং আমাদের স্বাক্ষর জাল করে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি অনিয়ম দূর্নীতির মাধ্যমে মাদ্রাসাটিকে তার পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। ভুয়া কমিটি দেখিয়ে সুপার সিরাজুল জাল কাগজপত্র তৈরি করে গত ২৬.০২.২১ তারিখে মাদ্রাসায় তার পরিবারের তিনজনের নিয়োগ দিয়েছেন। ঢাকা থেকে মহাপরিচালকের প্রতিনিধি এনে এবং তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমানকে ম্যানেজ করে মাদ্রাসা থেকে ২৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা শহরের অদূরে তালতলা হাইস্কুলে জালিয়াতির মাধ্যমে নিয়োগ বোর্ড তৈরী এই নিয়োগ পরীক্ষা নেয়া হয়। সেখানে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা সবই তার পরিবারের সদস্য। নিজে সুপার হয়েও সহ-সুপার আজিজুর রহমানকে না জানিয়ে তাকে ভারপ্রাপ্ত সুপার দেখিয়ে তার ছেলে সাইফুল ইসলামকে সহকারী গ্রন্থাগারিক পদে, তার আতœীয় শরিফুল ইসলামকে নিরাপত্তা কর্মী ও তার ছোট ছেলের স্ত্রী শাহানাজ মুক্তাকে আয়া পদে নিয়োগ দেয়া হয়েছে। জালিয়াতি কাগজপত্র দেখিয়ে তাদের নামও এমপিও ভুক্ত করা হয়েছে। আমি বিষয়টি জানতে পেরে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে এর প্রতিবাদ করেছি। শিক্ষা অফিসার আমাকে জানিয়েছেন যে মাদ্রাসা নিয়োগ বোর্ড আমি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি মর্মে নিয়োগ বোর্ডে হাজির হতে পারিনি মর্মে তাকে জানিয়েছেন। সুপার এই নিয়োগ দিয়ে তার আত্মীয়ের কাছ থেকে মোটা টাকা আদায় করেছেন। এই নিয়োগ কমিটিতে দুইজন শিক্ষক এসএম ইউনুস ও হাফেজ মোহাম্মদউল্লাহকে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে নিয়োগ বোর্ডে নিয়ে আসেন তিনি। পরে তারা আমার কাছে এই জালিয়াতির কথা বলেছেন।

তিনি আরো বলেন, ভুয়া কমিটি ও জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারিদের নামে বেতন এলে আমি সংশ্লিষ্ট ব্যাংকে আপত্তি দেওয়াতে নিয়োগপ্রাপ্তরা টাকা তুলতে পারেননি। আমি এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও অভিযোগ দিয়েছি। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। তদন্তকাজ এখনও অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় মাদ্রসা সুপার সিরাজুল ইসলামের অনিয়ম দূর্নীতির তীব্র প্রতিবাদসহ তার উপযুক্ত শাস্তির জোর দাবী জানান।

এদিকে, এর আগে একই দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শিরাশুনি এলাকাবাসীর ব্যানের একটি মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন, মাাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এম.এম আবুল হোসেন, মাদ্রাসাটির সহ-সুপার আজিজুর রহমান, ইউপি সদস্য মতিয়ার রহমান, স্থানীয় এলাকাবাসী সুলতান আলী শেখ প্রমুখ।।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা