শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার রাস্তায় বাঁশের বেড়া! ঘরে আবর্জনা ছুড়ে মারার অভিযোগ

সাতক্ষীরার তালায় বসতবাড়ী যাওয়ার রাস্তা বাঁশ দিয়ে বেড়া বিভিন্ন আবর্জনা ঘরের দরজায় ছুড়ে মারার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।

এঘটনায় তালা থানায় ভুক্তভোগি শামছুন্নাহার রিক্তা লিখিত অভিযোগ করেছেন।

তালা (মহল্লাপাড়া) মৃত কাজী হাবিবুল বারীর (বাচ্চু) মেয়ে শামছুন্নাহার রিক্তা জানান, আমার পিতা মাতা মৃতবরণ করায় আমি ও আমার ছোট বোন বিবাহিত হওয়ায় আমরা যার যার স্বামীর ঠিকানায় বসবাস করি। বর্তমানে আমাদের বাড়ীতে ভাড়াটিয়ারা বসবাস করে। আমার চাচা কাজী নাজমুল বারী বাবু (৫২) গংদের নির্যাতনে আমাদের বাড়ীতে কোন প্রকার ভাড়াটিয়ারা থাকতে চায়না। বিভিন্ন সময় চাচাগংরা আমাদের বাড়ীতে চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে থাকে এবং মানুষের মল সহ বিভিন্ন আবর্জনা ঘরের বারান্দাসহ দরজায় ছুড়ে মারে। তাদেরকে নিষেধ করলে তারা আমাকে ও আমার বোনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আমাদের বসত বাড়ীতে যাওয়ার রাস্তা নিয়ে তাদের সহিত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ জুলাই সন্ধ্যায় তারা বে-আইনী ভাবে গায়ের জোরে পেশী শক্তির বলে আমাদের বাড়ীতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। আমরা প্রতিবাদ করায় অমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া সঠিক বিচার পাওয়ার জন্য সোমবার তালা থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি।

কাজী নাজমুল বারী বাবু জানান, সে আমার ভাইজি। আমি রাস্তায় মানুষ চলাচল বন্ধ করার জন্য বাঁশ দিয়ে ঘেরা বেড়া দেয়নি। রাস্তাটিতে ইজিবাইক, নছিমন ও ভারি যানবহন চললে রাস্তা নষ্ট হয়ে যাবে যার জন্য বাঁশ দিয়ে ঘেরা দিয়েছিলাম।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এবিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার