তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ


সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ৩ নম্বর ওয়ার্ড কাশিপুর এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় তিনি এই নির্বাচনী লিফলেট ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে শেখ জিল্লুর রহমান ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর আগামী দিনের পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থেকে সরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
এ সময় স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি, জাসাস ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
সাতক্ষীরার তালা উপজেলায় সার সংকট নিরসন, ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহন,বিস্তারিত পড়ুন

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকানবিস্তারিত পড়ুন


