বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরার তালায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আরসিসি ড্রেন নির্মাণ, তিনটি পাবলিক টয়লেট ও পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি উন্নয়ন প্রকল্পে ৫ কোটি ৮ লক্ষ টাকার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, তালা থানার ওসি মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ মোল্যা, ইউ পি সদস্য মীর কল্লোল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা, তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্বাধিকারী বিধান রায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শিক্ষক গোলাম মোস্তফা, সাংবাদিক আরিফুল হক বুলু ও সংশ্লিষ্ট ঠিকানাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, তালা মেলা বাজারে জামে মসজিদ, তালা উপজেলা পরিষদের পূর্ব পাশে, তালা বাজার পুরাতন সিনেমা হলের দক্ষিণ পাশে তিনটি টয়লেট নির্মাণ ও কপোতাক্ষ ব্রিজের চরগ্রাম থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ ও তালা প্রেসক্লাব মোড় থেকে আরসিসি ড্রেন নির্মান উদ্বোধন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেনবিস্তারিত পড়ুন

তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত