রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় ৩৬জনের জামিন

নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় তালা সদর ইউনিয়নে ৩৬জনের জামিন দিয়েছেন আদালত।
রবিবার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়,গত ২০ সেপ্টেম্বর তালা সদর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ৭৬২ ভোটের ব্যবধানে লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম নজরুল ইসলামকে পরাজিত করে। নির্বাচনের ২দিন পর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আয়োজনে শাহাপুর বাজারে জয়ী প্রার্থী সরদার জাকির হোসেনের বিজয় মিছিল চলছিলো। এ সময় লাঙ্গল প্রতিকের কর্মী আবুল হোসেন সাথে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ধাক্কা-ধাক্কিতে আহত হয় আবুল হোসেন।
এই ঘটনায় আবুল হোসেনের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে যারা নৌকা প্রতিকের কঠোর সমর্থক বা কর্মী ছিলেন এমন ৪২ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ১০, ২২/৯/২১ ইং।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের ৩৬ জনের জামিন আবেদন করা হলে শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান।

আদালতে আসামী পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম হায়দার আলী, আ. ক. ম রেজওয়ান উল্লাহ সবুজ ও মনিরুজ্জামান।

আইনজীবী মনিরুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি