শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচী পালন

তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার স্মারকবৃক্ষরোপণ, গণটিকা সহ নানা কর্মসূচীর মধ্যে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয়।

স্মারকবৃক্ষরোপণ কর্মসূচি প্রতিপালন

তালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে স্মারকবৃক্ষরোপণ কর্মসূচি প্রতিপালন করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্ত¡রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান উক্ত স্মারকবৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা এবং সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ের উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। কমিটির সদস্য,কর্মকর্তা কর্মচারী, তথ্য আপা প্রকল্প, ট্রেড প্রশিক্ষনার্থী, গন্যমান্য মহিলা নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা কমপে¬ক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহীদুর রহমান।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গনটিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তালায় গণটিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে গণটিকা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন করে মোট ১৮ হাজার ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়েছে।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কোভিড-১৯’র এই ক্যাম্পেইনে আমরা শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এবং একইভাবে আগামী মাসের একই তারিখে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন করে মোট ১৮ হাজার ব্যক্তিকে এ টিকা দেওয়া হয়েছে।

গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, খলিলনগর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ