বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ!

সাতক্ষীরার তালা উপজেলার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ২০২১ সালের বই বিক্রির অভিযোগ উঠেছে।

এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে ৩ বস্তা বই উদ্ধার করেছে।

তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের বাবর আলীর ছেলে শামিম হোসেন জানান, বুধবার দুপুরে আনছার নামে এক ফেরিওয়ালা মাদ্রাসা থেকে তার বাইসাইকেল করে ত বস্তা বই নিয়ে বের হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন তাকে সন্দেহ করে। এরপর তাকে থামিয়ে বস্তার ভিতর থেকে বই উদ্ধার করে। বস্তার বইয়ের মধ্যে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ২০২১ সালের নতুন বই দেখা যায়। এরপর স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশান্ত কুমার বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিকভাবে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। বিকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে বইগুলো উদ্ধার করেন।

এ সময় এলাকাবাসী আরো জানান, ওই মাদ্রসার সুপার মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যার চেয়ে প্রতিবছর অতিরিক্ত বই তুলে নেন। এরপর তিনি গত কয়েক বছর ধরে এই বইগুলো বিক্রি করে আসছেন।

তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার দিন সকালে ২০২২ সালের নতুন বই আমি মাদ্রসায় রেখে আসি। এ বিষযে আমি আর কিছুই জানি না।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোঃ আতিয়ার রহমান জানান, খবর পেয়েই ঘটনাস্থল থেকেই প্রায় ১০০ কেজি বই উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, এলাকাবাসী বইগুলো উদ্ধার করে আমাকে জানালে আমি সাথে সাথে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাই। তিনি বইগুলো উদ্ধার করেন।
পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত