রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা ও শ্যামনগরে দলিত ও মুন্ডা সম্প্রদায়ের যুব নারী উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ

সাতক্ষীরার তালা ও শ্যামনগর উপজেলায় দলিত ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের পিছিয়ে পড়া যুব নারী সদস্যদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ দাতা সংস্থা ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় ইউএনডিপি-এইচআরপি প্রকল্পের আওতায় তালা উপজেলায় ১১০ জন দলিত নারীকে এবং শ্যামগনর উপজেলায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ১১০ জন নারীকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের দর্জি, হাস-মুরগি পালন ও ছাগল পালন এবং সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত ২২০ জন নারী পরবর্তীতে যাতে নিজে উদ্যোক্তা হিসেবে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং পরিবারকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারে সেজন্য তাদেরকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, হাস-মুরগি, ছাগল ও বীজ এবং নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে। উদ্যোক্তা নারীদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য স্বদেশ এই প্রকল্পের আওতায় একটি অনলাইন হাব তৈরির চেষ্টা করছে।

আদিবাসী মুন্ডা ও দলিত সম্প্রদায়ের যুব নারীদের উদ্যোক্তা প্রশিক্ষণে সম্পৃক্ত করতে দ্বদেশ প্রথমে শ্যামনগর উপজেলায় মুন্ডা সম্প্রদায়ের মধ্যে এবং তালা উপজেলায় দলিত সম্প্রদায়ের মাঝে জরিপ কর্মসূচি বাস্তবায়ন করে। সেখান থেকে পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে ২২০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ পাওওয়া ২২০ জন নারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ এর মধ্যে।

প্রশিক্ষণ পাওয়া মুন্ডা সম্প্রদায়ের নারী নমিতা মুন্ডা বলেন, ‘আমি দর্জি প্রশিক্ষণ পেয়েছি। স্বদেশ এই প্রকল্পের আওতায় আমাকে সেলাই মেশিন সরবরাহ করবে। আমি সেলাই মেশিন নিয়ে কাজ করে নিজে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। সাথে সাথে আমার পরিবারের আর্থিকভাবে স্বচ্ছলতা বাড়াতে চাই। এই প্রশিক্ষণ আমাকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে। আমি এখান থেকে উপকৃত হবো’।

একাদশী মুন্ডা বলেন, ‘আমি ছাগল পালন প্রশিক্ষণ নিয়েছি। প্রকল্পের আওতায় আমাকে ছাগল দেওয়া হবে। আমি এই ছাগল পালন করে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করবো এবং নিজে স্বাবলম্বী হব।

তালার দলিত যুব নারী স্বপ্না দাশ বলেন, আমি স্বদেশ’র উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ গ্রহণ করেছি। প্রশিক্ষণে পাওয়া সেলাই মেশিন নিয়ে আমি দর্জির দোকান দেবো। সেখান থেকে উপার্জিত অর্থ আমার পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করবে’।

রিংকু দাশ বলেন, ‘আমি ছাগল পালন প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ব্যবহার করে আমি বাড়িতে ছাগলের খামার পরিচালনা করবো। আশা করছি এই ছাগলের খামার একসময় অনেক বড় হবে। আমার খামার থেকে ছাগল বিক্রি করে আমি আমার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাই এবং নিজে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চাই।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল