বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও নতুন কমিটির অভিষেক

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক বনভোজন, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারী) তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়।

সেখানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ রামপ্রসাদ হালদার, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা উপজেলা বিএনপি সভাপতি মৃনাল কান্তি রায়, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, উপ-পুলিশ পরিদর্শক প্রীতিশ রায়, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, ঘের ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, এম মোস্তাক আহম্মেদ, মিজানুর রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর খাঁ প্রমুখ।
এসময় শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
প্রথমেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
এরপর তালা প্রেসক্লাবের নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯বিস্তারিত পড়ুন

  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন
  • তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার
  • তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন