মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। এছাড়া আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সদস্য সচিব আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ, সদস্য আমজাদ হোসেন।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছে- আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, যুগ্ম আহ্বায়ক কিশোর, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক খাঁন হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রোকুনুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাহেদ হাসান টগর, যুগ্ম আহ্বায়ক পিকুল খাঁন ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

একই রকম সংবাদ সমূহ

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেবিস্তারিত পড়ুন

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রীবিস্তারিত পড়ুন

৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করেবিস্তারিত পড়ুন

  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান